বিশেষ সম্মান ও প্রিমিয়াম অভিজ্ঞতার নতুন অধ্যায়
২৪ আগস্ট ২০২৬, কৃষিবিদ গ্রুপ এর অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণভাবে কৃষিবিদ সী প্যালেস এর বিশেষ “Privilege Card Launching Ceremony” অনুষ্ঠিত হয়েছে। কৃষিবিদ সী প্যালেসের সম্মানিত শেয়ারহোল্ডারদের আস্থা, অবদান ও দীর্ঘদিনের সহযোগিতার স্বীকৃতিস্বরূপ “Experience the Privilege” এই প্রতিপাদ্যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় Shareholders’ Privilege Card।
অনুষ্ঠানে কৃষিবিদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, চীফ ইঞ্জিনিয়ার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শেয়ারহোল্ডার, কৌশলগত অংশীদার এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।
Royalty, Silver, Gold, Platinum ও Signature—পাঁচটি স্তরে সাজানো এই প্রিভিলেজ প্রোগ্রামের মাধ্যমে শেয়ারহোল্ডাররা উপভোগ করবেন বার্ষিক বিনামূল্যে অবস্থান, অগ্রাধিকারভিত্তিক রিজার্ভেশন, নির্বাচিত রুম আপগ্রেড, VIP আতিথেয়তা এবং দেশব্যাপী হোটেল, রিসোর্ট, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিকস ও রিটেইল প্রতিষ্ঠানে বিশেষ ডিসকাউন্ট সুবিধা।
এই অনুষ্ঠানটি আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের সঙ্গে আস্থা, সম্পর্ক ও দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকারকে আরও দৃঢ় করার এক স্মরণীয় মুহূর্ত।




