DRAG

Get In Touch

img

Krishibid Group, 801, Begum Rokeya Sarani, Kazipara, Mirpur, Dhaka – 1216

শেয়ারহোল্ডারদের নিয়ে কৃষিবিদ সি প্যালেস-এর মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

  • Home
  • Event
  • শেয়ারহোল্ডারদের নিয়ে কৃষিবিদ সি প্যালেস-এর মতবিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬:  কৃষিবিদ সী প্যালেসের সম্মানিত শেয়ারহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার, পারস্পরিক মতবিনিময় এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড (কেপিএল)-এর উদ্যোগে কৃষিবিদ সি প্যালেস: বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড ভিউ এক্সচেঞ্জ সেশন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে কৃষিবিদ সি প্যালেস-এর  শেয়ারহোল্ডার এবং অন্যান্য অতিথিবৃন্দ অংশ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের মধ্যে প্রিভিলেজ কার্ড বিতরণ, প্রকল্পের ভিশন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেয়ারহোল্ডারদের সম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আয়োজন করা হয় বিশেষ নেটওয়ার্কিং ভিউ এক্সচেঞ্জ সেশন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আলী আফজাল, চেয়ারম্যান – কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড (কেপিএল) এবং প্রেসিডেন্ট, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ মোঃ তারিক হাসান, কৃষিবিদ গ্রুপের সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলমগীর এবং কৃষিবিদ গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

অনুষ্ঠানে শেয়ারহোল্ডারদের সঙ্গে মতবিনিময়কালে ড. আলী আফজাল বলেন, একটি প্রকল্পের দীর্ঘমেয়াদি অগ্রযাত্রায় শেয়ারহোল্ডারদের আস্থা, সম্পৃক্ততা ও পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিবিদ সি প্যালেসকে কুয়াকাটার হসপিটালিটি খাতের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। শেয়ারহোল্ডারদের জন্য অর্থবহ সম্পৃক্ততা ও বিভিন্ন সুবিধার সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, পর্যটন গন্তব্য হিসেবে কুয়াকাটার সম্ভাবনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে। এ সম্ভাবনাকে সামনে রেখে পেশাদারিত্ব, গুণগত মান এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে কৃষিবিদ সি প্যালেস প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শেয়ারহোল্ডারদের মধ্যে কৃষিবিদ সি প্যালেস প্রিভিলেজ কার্ড বিতরণ। শেয়ারহোল্ডারদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ককে আরও অর্থবহ করা এবং তাঁদের জন্য বিভিন্ন সুবিধার সুযোগ তৈরি করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হয়।

মতবিনিময় পর্বে শেয়ারহোল্ডাররা প্রকল্পকে ঘিরে তাঁদের মতামত, প্রত্যাশা ও পর্যবেক্ষণ তুলে ধরেন। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং হসপিটালিটি সেবার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ ধরনের সরাসরি মতবিনিময় ভবিষ্যতে শেয়ারহোল্ডারদের সঙ্গে আরও কার্যকর ও নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

কৃষিবিদ সি প্যালেস কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড (কেপিএল)-এর একটি মেগা হসপিটালিটি প্রকল্প, যা বর্তমানে নির্মাণাধীন। কুয়াকাটায় নির্মাণাধীন এ প্রকল্পকে দেশের অন্যতম আধুনিক হসপিটালিটি অবকাঠামো হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। পর্যটন গন্তব্য হিসেবে কুয়াকাটার ক্রমবর্ধমান সম্ভাবনাকে কেন্দ্র করে আধুনিক হসপিটালিটি অবকাঠামো উন্নয়নের এ উদ্যোগ পর্যটন ও আতিথেয়তা খাতের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারহোল্ডারদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ও নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে যোগাযোগ আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সম্পর্কের ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষিবিদ সি প্যালেস-এর ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়নে পেশাদারিত্ব, গুণগত মান, শেয়ারহোল্ডার সম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বজায় রাখার প্রত্যয়ও অনুষ্ঠানে প্রতিফলিত হয়।

কৃষিবিদ সি প্যালেস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.krishibidseapalace.com-এ এবং কৃষিবিদ প্রোপার্টিজ লিমিটেড সম্পর্কে জানতে www.kplbd.com ভিজিট করা যাবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *